ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবিতে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

রাজধানীর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহ চত্বরে বিশাল প্রতিবাদী জনসমাবেশ করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’। 

 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) ধর্মীয় অনুভূতি রক্ষা, মুসলিম নিপীড়ন বন্ধ এবং জাতীয় স্বার্থে ৭ দফা দাবিতে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা মহানবী (সা.), আহলে বাইত শরীফ এবং উম্মাহাতুল মু’মিনীনগণের শানে অবমাননাকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস ও তা দ্রুত কার্যকরের দাবি জানান।


 

সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— পবিত্র দ্বীন ইসলামের অবমাননাকারীদের একমাত্র  শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে। ভারতে মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ, ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং কাশ্মীরসহ বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

 

বক্তারা ভারত সরকারকে অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় 'জিহাদ' ঘোষণার হুঁশিয়ারি দেন। ইসরায়েলি কারাগারে বন্দি ১০ হাজার ফিলিস্তিনি নাগরিককে বিনাশর্তে মুক্তির দাবি জানানো হয়। অন্তর্বর্তী সরকারের সময়কালীন বিভিন্ন 'দেশবিরোধী' চুক্তি ও অধ্যাদেশ বাতিলের দাবি জানানো হয়। বিশেষ করে এলজিবিটি বা ট্রান্সজেন্ডার সংস্কৃতি আমদানির চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, "ভারতের বিভিন্ন প্রদেশে মাদরাসা বন্ধ করে দিয়ে সেখানে জোরপূর্বক গীতা পাঠ করানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তারা আরও উল্লেখ করেন যে, উম্মাহর ঐক্য ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মালিবাগের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত